
ঢাকা ব্যুরো ## নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে পূর্বঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী এ পদের দায়িত্বগ্রহণ করেন তিনি।
এর আগে ১০ জুন বৃহস্পতিবার সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে আজ থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছিলেন। জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন এসএম শফিউদ্দিন আহমেদ।
খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কিউএমজি করে সেনা সদরে নিয়ে আসা হয়।
এর আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho