
স্পোর্টস রিপোর্টার।। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার দেশ ছাড়লেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্স যোগে জিম্বাবুয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে টিম বাংলাদেশ।
সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। সাকিব আল হাসান আজ দলের সঙ্গে যাননি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব। সেখান থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের।
সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টট ক্লাব মাঠে। স্বাভাবিকভাবেই সিরিজটি হবে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho