
আন্তর্জাতিক ডেস্ক।। ইউরো কাপে আজ মহারণ। ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে পুরনো শত্রু জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অনেক হিসেব মিটিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন হ্যারি কেন, রাহিম স্টার্লিংরা। খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে। ভারতে খেলা দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি টেন ২ এইচডি, সোনি টেন ২, সোটি টেন ৩ হিন্দিতে খেলা দেখা যাবে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
ইংল্যান্ড-জার্মানির শত্রুতা অনেক পুরনো। এই দুই দলের ম্যাচ মানেই নানা ঘটনা। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত গোলে ইংল্যান্ডের জয় হোক বা ২০১০ বিশ্বকাপে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোল বাতিল, বারবার বিতর্ক তৈরি হয়েছে। আজকেরও ম্যাচেও তাই দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। পর্তুগাল, ফ্রান্স, ক্রোয়েশিয়ার মতো দলগুলি ইতিমধ্যেই এবারের ইউরো থেকে বিদায় নিয়েছে। আজ রাতে জার্মানি বা ইংল্যান্ডের মধ্যে একটি দলও বিদায় নেবে। ইউরো যত শেষের দিকে এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে প্রতিযোগিতা। কোনও দলকেই পিছিয়ে রাখা যাচ্ছে না। সেই অর্থে ছোট দল কাউকেই বলা যাচ্ছে না। ইংল্যান্ড-জার্মানি ম্যাচে যে দল জয় পাবে, তারা কোয়ার্টার ফাইনালে সুইডেন বা ইউক্রেনের মুখোমুখি হবে। ইংল্যান্ড শিবির সূত্রে খবর, প্রধান কোচ প্রাক্তন ফুটবলার গ্যারেথ সাউথগেট আজকের ম্যাচে পাঁচজন ডিফেন্ডারকে প্রথম দলে রাখবেন। তিনজন সেন্টার ব্যাক ম্যাগুইরি, স্টোনস, ওয়াকার। এছাড়া খেলতে পারেন কাইল ওয়াকার ও লুক শ।
জার্মান শিবির সূত্রে খবর, গ্রুপের শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে যাঁরা প্রথম একাদশে ছিলেন, আজও তাঁদেরই খেলার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho