
কলকাতা ব্যুরো।।পশ্চিমবঙ্গের কলকাতায় করোনার ভুয়া ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নারী রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে বিজেপির মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি হয় পুলিশের।
এরপর একটি বাস এনে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকর্মীদের। গ্রেফতার করা হয় বিজেপির নারী মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে।
সুবোধ মল্লিক স্কয়ারের কাছে মিছিল আটকানোর জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ।
এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২০ জন বিজেপি নেতাকর্মীকে। তাদের মধ্যে দুই নারী মোর্চা সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho