
শহীদ জয় , যশোর ব্যুরো।। পুলিশের খুলনা বিভাগের প্রধান (রেঞ্জ ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, 'মহামারি করোনা মোকাবেলায় আমাদের প্রধান তিনটি কাজ হল মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মেনে চলা এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। বাঁচতে হলে আমাদের অবশ্যই এই তিনটি সত্য মেনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
তিনি বলেন, এই করোনা মোকাবেলায় পুলিশ গত ১৬ মাস ধরে নিরলস কাজ করে চলেছে। যশোরে লকডাউন চলছে; বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ সর্বক্ষণিক সেখানে দাঁড়িয়ে নজরদারি করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। এরপরেও যদি কেউ আইন অমান্য করে রাস্তায় চলাচল করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে যশোর জেলার বিভিন্ন চেকপোস্ট পরিদর্শনশেষে তিনি শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি এখন বিশ্বজুড়ে। বাংলাদেশের অবস্থা ভালো না; তার মধ্যে যশোরের অবস্থা বেশি খারাপ। প্রতিদিনই যশোরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই মহামারি থেকে বাঁচাতে দেশের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতাই মুক্তির পথ।
এ সময় যশোরের পুলিশ সুপার প্রলয়কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল বিল্লাল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho