
স্পোর্টস ডেস্ক ।। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে জেতা ট্রফিতে উপচে পড়ছে মেসির ঘর। ব্যক্তিগত সব অর্জনের স্মারকগুলো রাখার জায়গা নেই আর।
রোববার মারাকানায় কোপা আমেরিকার ফাইনাল শেষে সব অপবাদ পুড়িয়ে ছাই করলেন মেসি। চুমু খেলেন কোপার শিরোপায়।
শুধু তাই নয়, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। মেসির মূলত খেয়াল ছিল দলীয় শিরোপার দিকে। নিজের অজর্ন নিয়ে মাথা ঘামাচ্ছেন না গত কয়েকদিন আগে বলেছিলেন।
তবে দলকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে গোটা আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেন মেসি। ভাঙলেন বেশ কয়েকটি রেকর্ড। গোল করলেন ৪টি। তার এসিস্টে গোল হলো পাঁচটি। দুর্দান্ত অধিনায়কত্ব করলেন। দলকে সংগঠিত রাখলেন। গোটা ম্যাচে অনেকগুলো ফ্রি-কিকের মধ্যে সফল হয়েছেন মেসি একাই। ফ্রি-কিক থেকে দুটো গোল করলেন।
সব মিলিয়ে এবারের কোপা আমেরিকা যেন বসেছিল মেসির জন্যই। তাই দলীয় শিরোপায় চুমু খাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার ট্রফিটাও বগলদাবা করলেন মেসি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho