
বার্তাকন্ঠ ডেস্ক।।ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করছে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ। অ্যাপগুলোতে ট্রোজান ভাইরাস ছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, তথ্য চুরির অভিযোগে প্লে স্টোর থেকে ৯ অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল।
অ্যাপগুলো ফেসবুকের লগইন তথ্য এবং পাসওয়ার্ড চুরি করতে সক্ষম ছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ডিআরওয়েব। যেসব ব্যবহারকারী অ্যাপগুলো ডাউনলোড করেছেন তাদের ডিলিটের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির রিপোর্ট অনুযায়ী, অ্যাপগুলোর ব্যবহার শুরু হলে কিছু বাড়তি সুবিধার অফার দেয়া হয়। ফেইসবুকে লগইন করলেই সুবিধাগুলো দেয়া হতো। এই সুযোগে অ্যাপগুলো পাসওয়ার্ডের নোট রাখতো।
প্লেস্টোরে থেকে ভাগিয়ে দেওয়া অ্যাপগুলো হচ্ছে- Processing Photo, App Lock, Rubbish Cleaner, Horoscope, Horoscope Pi, App Lock Manager, Lockit Master, Inwell Fitness, PIP Photo. এগুলোর আগে সরানো হয় EditorPhotoPip অ্যাপ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho