আন্তর্জাতিক ডেস্ক ।।
বিশ্বে একদিনে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২৪৫ জন। আর এই সময়ে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৫৪৯জন।
বিশ্বে এরই মধ্যে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার মানুষ।
একদিনে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৭৬ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জন।
ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৭২০ জন। দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো ৪ লাখ ৮ হাজার ৭৯২ জন।
যুক্তরাষ্ট্রের সংক্রমণ আবার একটু বাড়তির দিকে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯০ জন আর প্রাণ হারিয়েছে ৬৮ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৬৮৯ জন আর প্রাণ হারিয়েছে ৬ লাখ ২২ হাজার ৯০০ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho