
যশোর ব্যুরো।। জেলার ফল বিক্রেতা, সেলুন ও হোটেল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ।
বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে ১০০ জনের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক প্যাকেট দুধ, একটি সাবান প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুমন ভক্ত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho