প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ১০:৪১ এ.এম
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি ।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন।
হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৬ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ ও নওগাঁর ২ জন বাসিন্দা রয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৪৫ শয্যার বিপরীতে ৫০৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এ দিন হাসপাতালে সংগৃহীত নমুনায় আক্রান্তের হারও কম পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাব ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho