প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ১১:৫৪ এ.এম
ঈদের পর আসছে কঠোর বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার ।।
ঈদুল আজহার ছুটি শেষেই কঠোর বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়বে পুরো দেশ। এর আগের প্রজ্ঞাপনগুলোতে সীমিত আকারে সরকারি অফিস চললেও এবারের বিধিনিষেধে বন্ধ থাকবে সব সরকারি কার্যালয়ও। ঈদ-পরবর্তী দীর্ঘ এ ছুটির ফাঁদে এর মধ্যেই সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জমা পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের লম্বা ছুটির তালিকা। যারা কোভিড মোকাবিলার সঙ্গে সরাসরি জড়িত নয়, এমন কর্মকর্তা-কর্মচারীরা গ্রামের বাড়িতেই থেকে যেতে চান কঠোর বিধিনিষেধের ১৪ দিন।
সম্প্রতি সরকারের তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবরণীতে জানানো হয়েছে, করোনা প্রতিরোধ ও মোকাবিলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের এ কমিটিগুলোতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাইরেও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, যুব, কৃষি, আনসার ও ভিডিপির মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসেছে নতুন নির্দেশনা। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো এ নির্দেশনায় কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিধিনিষেধ আরোপকালীন সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এ সময় বিভিন্ন বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে সব দপ্তরের সরকারি কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
ছুটি না কাটিয়ে মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় থাকার বিষয়টিকে ইতিবাচক মনে করছেন সাবেক সচিব মোফাজ্জল করিম।
তিনি বলেন, কর্মস্থলে উপস্থিত থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভার্চুয়ালি সব কার্যক্রম চালাতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho