বার্তাকণ্ঠ ডেস্ক ।।
বুদ্ধিমান মানুষ সহজে প্রেমে পড়ে না। কেননা, তারা সাধারণত যুক্তিতে বিশ্বাসী হয়। মনের বিশ্বাস না থাকায় তাদের ভালোবাসার স্বপ্ন বেশিদিন টিকে না। মানুষের যেকোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেয়া উচিত। বুদ্ধিমানরা সেটাই করে থাকেন। ফলে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হন।
বিশেষজ্ঞদের মতে, বুদ্ধিমান মানুষগুলো তার জীবনের ভবিষ্যৎ ভেবে সম্পর্ক স্থাপন করেন। এ ক্ষেত্রে মনের মতো মানুষ না পেলে অধিকাংশ সময়ই তারা সিঙ্গেল থাকতে পছন্দ করেন।
ভালোবাসার সম্পর্ক ক্ষণে ক্ষণে বদলাতে থাকে। বিষয়টি বুদ্ধিমান লোকেরা আগে থেকে আঁচ করতে পেরে আলাদা পথ বেছে নেন। যে কারণে তাদের আর সম্পর্কে জড়ানো হয় না।
বুদ্ধিমান মানুষ কোনো কাজ ডাক-ঢোল পিটিয়ে করা পছন্দ করেন না। যেকোনো কাজ শান্তভাবে করেন। তবে কিছু মানুষ এ বৈশিষ্ট্যগুলো অহংকার হিসেবে ধরে নেন।
জীবনে প্রেম-ভালোবাসার গুরুত্ব কম দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষে অটুট থাকেন বুদ্ধিমান মানুষগুলো। এতেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় বলে মনে করেন অনেকে। সূত্র : সংবাদ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho