
ঢাকা ব্যুরো।। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘ এক বছর পর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গত বছরের কোরবানি ঈদের দিনে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়।
গত বছর দুই ঈদেই খালেদা জিয়ার সঙ্গে নেতাদের সাক্ষাৎ হলেও এ বছরের রমজানের ঈদে তারা সাক্ষাৎ করতে পারেননি। ওই সময়ে করোনার পরবর্তি জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
বুধবার রাত ৮টায় মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানের ‘ফিরোজা’য় প্রবেশ করেন। এক ঘণ্টা সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে আসেন রাত ৯টা ১৫ মিনিটে। এ সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন।
দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নিজ এলাকায় থাকায় এই সাক্ষাতে অনুপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পরে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তিনি কোভিডে অসুস্থ হওয়ার পরে, প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসঙ্গে ঈদের দিন ম্যাডামের সঙ্গ সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho