
মস্কোর বিরুদ্ধে মানবাধিকারকর্মীরা মিয়ানমারের সামরিক সরকারকে বৈধতা দেওয়ার অভিযোগ করছেন। ১ ফেব্রুয়ারি ভোটে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতায় মোড় নেয়। জান্তাবিরোধী বিক্ষোভে দমন-পীড়নে আট শতাধিক প্রাণহানি ঘটেছে। পশ্চিমারা মিয়ানমার জান্তার সমালোচনা করে আসছে। তবে রাশিয়া জান্তার সঙ্গে দ্বিপক্ষীয় সফর ও সামরিক চুক্তি অব্যাহত রেখেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে বলেছেন, মস্কো সামরিক সম্পর্ক দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত মাসে মস্কো সফর করেন এই জেনারেল।
রাশিয়ার বার্ষিক এমএকেএস এয়ার শো’র পার্শ্ববৈঠকে মিখিভ জানান, মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের গুরুত্বপূর্ণ ক্রেতা এবং রাশিয়ার রাষ্ট্রীয় অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কঙ্গলোমিরাট রজটেক-এর গুরুত্বপূর্ণ অংশীদার। মিখিভ এর বেশি বিস্তারিত কিছু জানাননি।
রাশিয়া ও মিয়ানমারের মধ্যে সামরিক সহযোগিতা গত কয়েক বছরে বেড়েছে। মস্কো মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও হাজারো সেনা সদস্যকে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ দিচ্ছে। এছাড়া পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho