
বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, ‘পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। নিহতদের এখনও পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।’
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা একজনকে উদ্ধার হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho