আন্তর্জাতিক ডেস্ক ।।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ১৩ প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৬৯ তালেবান সদস্য নিহত হয়েছে।
ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়। খবর আইআরআইবির।
এসব অভিযানে ১৭৬ তালেবান সদস্য আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী তালেবানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
তবে তালেবান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে।
এদিকে আফগানিস্তানের শতকরা ৯০ ভাগ সীমান্তেৃর ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালেবান করেছে তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেন, আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলো তালেবানের কাছ থেকে একের পর এক পুনরুদ্ধার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho