বিদেশ ডেস্ক ।।
কানাডার অটোয়ায় টানা ৯ ঘণ্টা অনুসন্ধানের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাজিব সাদেক চৌধুরীর মরদেহ গ্যাতিনিউ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দুপুরে কুইবেকের ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে গ্যাতিনিউ নদীতে তিনি নিখোঁজ হন।
রোববার দুপুর ১টা থেকে প্রথমে পুলিশ পরে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি দল তল্লাশি দলে যোগ দেয়। একইসঙ্গে হেলিকপ্টারে করেও নদীর ওপর টহল দেয়া হয়।
অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নাজিব সাদিক চৌধুরীর বাবা কাতারে চাকুরি করেন এবং সপরিবারে সেখানে বসবাস করেন।
বাংলাদেশি ছাত্র নিখোঁজের সংবাদটি কানাডার স্থানীয় পত্র-পত্রিকায় প্রচার হওয়ার পর অটোয়ায় বায়লাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho