প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৪:৪২ পি.এম
যশোরের শার্শায় বকুলচেয়ারম্যান পুত্রের আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের বড় ছেলে আশরাফুল আলম অপু (৩৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৮ জুলাই) রাত ১ টার দিকে বাগআঁচড়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তিনি এক সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল জানান, আমার দুই ছেলে বাসার তিনতলায় স্ত্রী সন্তান নিয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে সামান্য কথাকাটির এক পর্যায়ে বড় ছেলে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho