প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ৫:২৭ পি.এম
বকশীগঞ্জে বসতবাড়ী আগুনে পুরে ৭ লক্ষ টাকার ক্ষতি

আল মোজাহিদ বাবু, জামালপুর(বকশীগঞ্জ)।। জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় নয়াপাড়া বসত বাড়ীতে অগ্নি কান্ডের ঘটনা ঘটে এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে অগ্নিকান্ডে ২টি ঘর পড়ে ছাই হয়েছে।
(২৯ জুলাই বৃহস্পতিবার)সকাল ৮ দিকে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আফসার আলী জানান, আমি বাড়ির পাশে ছিলাম কিছু ক্ষণ পরে খবর পেলাম বাড়িতে আগুন লাগছে । আমরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি । পরে ফায়ার সার্ভিসরে ফোন দিলে ওরা আইসে আগুন থামাইতে থামাইতে সব শেষ আমার ।
আফসার আলী আরো বলেন সব মিলায়ে আমার ৭ থাইকা ৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমার জমি জমার দলিল। গরু বেছার ৭৫ হাজার টাকা। সব শেষ। এডা কাফরও নিয়ে বাড়াবের পাইনেই। আমি নি:স্ব হয়ে গেছি বাবাা ।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: নূর উদ্দিন ওলি মুঠো ফোনে জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রনে আনতে আধা ঘন্টার মতো সময় লাগে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুন লাগতে পারে। সব মিলিয়ে আফসার আলীর ৩ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান , আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । তাদেরকে উপজেলা আসতে বলেছি কিছু সহয়তা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho