
বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে সেচ্ছাসেবকলীগের ২৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বেনাপোলের ছোট আঁচড়া মোড়স্থ্য আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করেন বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর কাউন্সিলর ও যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবল হোসেন রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিমন হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি, অর্থ সম্পাদক সুমন, নাহিদ হাসান, প্রচার সম্পাদক শাহজালাল সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho