
যশোর ব্যুরো।। যশোরের বিশিষ্ট ব্যবসায়ী, নাট্য ব্যক্তিত্ব ও জেলা বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর আর নেই। তিনি ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তার বড় ছেলে নাট্য ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনাসহ তার দুই ছেলে, তিন মেয়ে, স্ত্রী, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রয়েছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগব্যাধিতে ভুগছিলেন। ঈদের আগে অসুস্থ হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঢাকা থেকে যশোরের পথে রওনা দিয়েছেন তার বড় ছেলে আব্দুর রহমান কিনা। তিনি জানিয়েছেন, তার নামাজে জানাজা আজ বাদ এশা শহরের খালধার রোডে বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। এবং কারবালা কবরস্থানে দাফন করা হবে।
এদিকে আলী আকবরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারন সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho