আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের মধ্যপ্রদেশে অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’ খেলতে খেলতে ৪০ হাজার রুপি খরচ করার পর আত্মহত্যা করেছে এক ১৩ বছরের কিশোর। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে রেখে যায় এই কিশোর। সেটা থেকেই এত টাকা খরচের বিষয়টি জানা যায়। শনিবার (৩১ জুলাই) এসব জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিনই কিশোরের মা জানতে পারেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় হাজার রুপি কেটে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি ছেলেকে ফোন করে জানতে চান, কেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হল। ওই কিশোর জানায়, ‘ফ্রি ফায়ার’ নামক একটি অনলাইন গেম খেলতে গিয়ে ওই টাকা খরচ করে ফেলেছে সে। বিষয়টি শুনেই অত্যন্ত রেগে গিয়ে ছেলেকে বকাঝকা করেন মা। আর এরপরেই ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho