
শার্শা ব্যুরো ।।
যশোরের শার্শা উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের শুভ উদ্বোধন করেন সাংসদ শেখ আফিল উদ্দিন।
রবিবার বিকেলে উপজেলা কমপ্লেক্সে অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এবং বিআরডিবি থেকে এসএমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সমন্নয়ে বিআরডিবি উপজেলার প্রান্তিক কৃষক ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। প্রণোদনার মধ্যে ছিলো বিআরডিবি কর্তৃক ক্ষুদ্র ও মাঝারী শিল্পউদ্যোক্তাদের মাঝে নগদ ৩১ লক্ষ টাকা ঋণ প্রদান, উপজেলা কর্তৃক সেলাই মেশিন, সিলিংফ্যান, হুইল চেয়ার, কৃষি যন্ত্রাংশ, বাইসাইকেল ও ক্রীয়া সামগ্রীসহ অন্যান্য উপকরণ।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা বিআরডিবি কর্মকর্তা কামরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho