প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২১, ১০:৩৭ এ.এম
শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালাল কনে

আন্তর্জাতিক ডেস্ক ।।
মানুষের জীবন থেকেই যে বেশিরভাগ সিনেমার গল্পগুলো নেওয়া হয় তা আরেকবার প্রমাণ হলো। ৯০ হাজার টাকার বিনিয়ময়ে বিয়ে করে ঐদিন রাতেই শ্বশুরবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেন কনে। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা।
আনিতা রত্নাকর নামের এক তরুণী এই দুঃসাহসিক কাজ করেছেন। জানা গেছে, সোনু জেইন নামের এক ব্যক্তি বিয়ে করার জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছিলেন না। পরে এক লাখ রুপির বিনিময়ে তাকে বিয়ে করতে রাজি হন আনিতা। শেষমেশ অবশ্য ৯০ হাজার রুপিতে তাদের চুক্তি হয়। চুক্তির পর তাদের বিয়েও হয়। তবে বিয়ের পরপরই যত অদ্ভূত কাণ্ড শুরু হয়।
ইন্ডিয়া ডটকম জানায়, বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতার পর সোনুর পরিবারের সবাই ঘুমাতে যাচ্ছিল। জিতেন্দ্র রত্মাকর এবং অরুণ খাতিক নামে যারা আনিতার সঙ্গে এসেছিল তারা অন্য একটি রুমে ঘুমাতে যায়। এই সময়ে আনিতা বলে তার শরীর খারাপ লাগছে। পরে আনিতা ছাদে চলে যায়। কিন্তু তার কিছুক্ষণ পর থেকে আনিতাকে আর খুঁজে পাওয়া যায় না। পরিবারের সদস্যরা আনিতাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে পুলিশ ডাকা হয়।
পরে আনিতাকে রাতের টহল পুলিশের দল খুঁজে পায়। এদিকে প্রতারণার অভিযোগে আনিতার বিরুদ্ধে মামলা করেছেন সোনু।
পুলিশ জানিয়েছে, বিয়ের রাতেই সবার অগোচরে ছাদ থেকে লাফ দিয়ে বাড়ি থেকে পালান আনিতা। তবে কেন তিনি এমন কাজ করেন তা জানা যায়নি। পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন সোনু। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho