আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।স্থানীয় সময় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন।
তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে বলে জানায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho