আন্তর্জাতিক ডেস্ক ।।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণকারী জেনারেল মিন অং হ্লাইং নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আখ্যায়িত দেশটিতে চলমান জরুরি অবস্থা আগামী ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টাব্যাপী বক্তৃতায় মিন অং হ্লাইং একটি "অবাধ ও সুষ্ঠু বহুদলীয় নির্বাচন" করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেশটিতে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ নির্বাচনে নির্বাচিত দলকে তিনি "সন্ত্রাসবাদী" বলে অপসারণ করেন। এরপর থেকেই মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভে শত শত মানুষ মারা গেছেন।
তিনি তার সরকারের কোভিড নীতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর এবং ভুল তথ্য" এর কথা বলছিলেন। তিনি এটিকে "বায়ো -সন্ত্রাসের হাতিয়ার বলে অভিহিত করেন।
জেনারেল বলছিলেন যে, কোভিড টিকার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে এবং সরকারি ছুটির বর্ধিত করা হবে। গত ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর প্রথমে এক বছরের জরুরি শাসন জারি করা হয়। এরপর থেকেই দেশব্যাপী আইন অমান্য অভিযান অব্যাহত ও হাজার হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho