আন্তর্জাতিক ডেস্ক ।।
ডেল্টা ধরনের কারণে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না বলে দেশটির শীর্ষ বিজ্ঞানী ড. অ্যান্থনি ফাউচি জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের রবিবারের অনুষ্ঠান ‘দিস উইক’কে তিনি বলেছেন, যথেষ্ট লোককে টিকা দেয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না।
ডেল্টার কারণে সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে। কিন্তু ফাউচি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারো লকডাউনে যাচ্ছি।
এদিকে তীব্র সংক্রামক ডেল্টা ধরণের কারণে চীন ও অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডউন জারি করেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে।
তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশংকার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেয়া লোকজনের করোনার ঝুঁকি কম। তবে সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না।
তিনি বলেন, টিকা যারা নেয়নি তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho