
আন্তর্জাতিক ডেস্ক।।হাজার বছরের প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার মুখোমুখি চীনের হেনান প্রদেশ। দেশটির স্থানীয় সরকারের তথ্যমতে এখন পর্যন্ত এই বন্যায় নিখোঁজ হয়েছেন প্রায় ৫০ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে।
বার্তাসংস্থা এএফপির বরাতে জানা যায়, চীনের প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ‘হাজার বছরের’ সর্বোচ্চ বৃষ্টির কারণে হেনান প্রদেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। বন্যায় ঝেংঝৌ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র এই প্রদেশেই প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় ২৯২ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ হয়েছেন ৪৭ জন।
এদিকে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির ক্যামেরায় ধারণ করা বন্যার ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেছেন হেনানের স্থানীয় একদল বাসিন্দা। এছাড়াও বন্যার তথ্য প্রচারের সময় তাদের ঘিরে ধরে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন সংবাদকর্মীরা।
গত ১৭ জুলাই চীনের হেনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বর্ষণ এবং বন্যায় সেখানকার এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে অন্তত ৯ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় হেনানের মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho