প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২১, ১০:২০ পি.এম
সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) ।।-টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মা ও মেয়ের বাড়ির দূরত্ব পাঁচশত মিটার। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মা রওশনা আক্তার (৫৫) চিকিৎসার জন্য আজ সোমবার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যায়। সেখানে বিকেল ৪ ঘটিকার দিকে তার মৃত্যু হয়। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে আকলিমা আক্তার (৩২) সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তাকে তার চাচতো ভাই আওয়াল তালুকদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আকলিমা আক্তার মজিবর রহমানের স্ত্রী এবং তিন ছেলের মা। আওয়াল তালুকদার বলেন, আমার চাচি মারা যাওয়ার সংবাদ শুনেই চাচাতো বোন আকলিমা স্ট্রোক করে মারা গেছে। আকলিমাও কিছুদিন ধরে অসুস্থ ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho