প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২১, ১০:২৫ পি.এম
লালমনিরহাটে “করোনা হেল্প সেন্টার” উদ্বোধন করেন মির্জা ফখরুল

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট।।২ আগস্ট,সোমবার মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির "করোনা হেল্প সেন্টার" উদ্বোধন করা হয়।
তদুপলক্ষ্যে এক ভার্চুয়ালি আলোচনা সভা লালমনিরহাট জেলা বিএনপি অফিস থেকে পরিচালিত হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং হেল্প সেন্টারের শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক,নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।লালমনিরহাট জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে করোনা আক্রান্ত পরিবার সমূহের মাঝে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho