প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২১, ৮:১১ পি.এম
লালমনিরহাট হাতীবান্ধায় ইয়াবা ও গাঁজাসহ আটক-৪

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট ।। লালমনিরহাটের হাতীবান্ধায় ইয়াবা ও গাঁজা ক্রয় ও সেবন করতে গিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার মধ্য রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিঙ্গিমারী গ্রামের আদম শফিউল্লাহার ছেলে নিয়াজ আহেম্মদ বাপ্পী, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আতোয়ার রহমান, নুর ইসলামের ছেলে লাভলু হোসেন, টংভাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফাহমিদুল ইসলাম সিক্ত।পুলিশ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় এলাকার সমজুদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ি থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটক ৪ জনকে আজ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho