স্টাফ রিপোর্টার ।।
১৮ বছরের বেশি কেউ ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তি হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এটা কারো ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু সরকারের সিদ্ধান্ত নয়।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গতকাল যে সভা হয়েছে সেখানে আমি নিজেও অনলাইনে যুক্ত ছিলাম। ওই সভায় ১৮ বছরের বেশি কেউ ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তি হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং, সিদ্ধান্ত যেটি হয়েছে সেটি হলো কীভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানা আরও বেশি নিশ্চিত করা যায়।
তথ্যমন্ত্রী আরও জানান, মাস্ক পরা বাড়াতে পুলিশকে আরও কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho