
আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের চেন্নাইয়ের একটি টিভি চ্যানেলের প্রধান অফিসে তলোয়ার নিয়ে হামলা চালিয়ে যন্ত্রপাতি ভাঙচুর করেছে এক ব্যক্তি। সাথিয়াম নামের এই চ্যানেলের সিসিটিভি ফুটেজে এসব দেখা গেছে। মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসাক লিভিংস্টোন জানিয়েছেন, গাড়ি রাখার জায়গা দিয়ে ওই ব্যক্তি অফিসে প্রবেশ করে। গিটারের ব্যাগে করে সে তলোয়ার নিয়ে যায়।
এ হামলার সমালোচনা করেছে চেন্নাই প্রেসক্লাব। প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ভরথি সাংবাদিকদের ও তাদের অফিসের নিরাপত্তায় আইন তৈরির জন্য তামিলনাড়ু সরকারের কাছে আবদেন জানিয়েছেন। এ বিষয়ে চেন্নাই পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রয়াপুরান পুলিশ স্টেশনের এক সদস্য নিশ্চিত করেন, অভিযুক্ত হামলাকারীর নাম রাজেশ কুমার। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
লিভিংস্টোন অভিযোগ করেন হামলাকারীর লক্ষ্য ছিলেন তিনি। পরে ওই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই হামলা চালানো হয়েছে সে প্রসঙ্গে কিছু জানা গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কোনো সংবাদ প্রচার করিনি। হামলার কারণ কী তা আমরা জানি না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho