
লালমনিরহাট প্রতিনিধি।।লালমনিরহাটের হাতীবান্ধায় চুলে পানি দিয়ে চিরুনী করায় নিজ কন্যা আঁখি আক্তার’র (১০) গলা ছুরি দিয়ে কেটে দেয়ার অভিযোগ উঠেছে মা আফছেরী বেগমের (৩০) বিরুদ্ধে। আহত ওই শিশু বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি বুধবার(৪আগস্ট) সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বারো দুনিয়া এলাকায় ঘটে। এর পর বুধবার (৪ আগস্ট) রাতে ওই শিশুর বাবা আহম্মদ আলী বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত মা আফছেরী বেগম উপজেলার গোতামারী এলাকার ভুটিয়ামঙ্গল গ্রামের আব্দুল হকের মেয়ে।
এলাকাবাসি সুত্রে জানান,আঁখি আক্তারের মাথা চুল এলোমেলো থাকায় আঁখি পানি দিয়ে চুল ভিজিয়ে চিরুনী করতে থাকে। এ সময় তার মে আফছেরী বেগম রেগে গিয়ে সবজি কাটার ছুরি দিয়ে আঁখির গলা কেটে দেয়। আঁখি কান্না শুনে তার বাবা আহম্মদ আলী ছুটে এসে রক্তাক্ত অবস্থা আঁখিকে হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার সরেজমিনে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গলা ব্যাথার যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু আঁখি। এ সময় অবাক দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে সে। এ সময় আঁখি বলেন,চুলে পানিয়ে দিয়ে চিরুনী করেছি৷ তাই মা রাগারাগি করে চাকু দিয়ে আমার গলা কেটে দেয়।
শিশু আঁখির বাবা আহম্মদ আলী বলেন, আমার স্ত্রী ছুরি দিয়ে নিজ মেয়ের গলা কেটে দিয়েছে। আর তাই থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত আঁখির মা আফছেরী বেগম বলেন, আঁখি চুলে পানি দিয়েছে আর তাই রাগ হয়ে তার গলায় ছুরি ধরি। এ সময় আঁখি মাথা নাড়ালে চাকু দিয়ে একটু কেটে গেছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, আখিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সে এখন মোটামুটি ভালো আছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলন বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho