প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৬:১২ পি.এম
ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ইয়াবা, একজন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮০ হাজার পিস ইয়াবাসহ মহাম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে আটক করেছে র্যাব।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।ট্রাকটি তল্লাশি করে সামনের কেবিনে টুলবক্সের মধ্যে এবং ট্রাকে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর সহকারী পরিচালক বীনা রানী দাস শুক্রবার (৬ আগস্ট) বলেন, আটককৃত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে অভিনব পন্থায় ট্রাকের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা পাচার করে আসছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho