
ঢাকা ব্যুরো।।আগামী সপ্তাহের প্রথম দিন রোববারও ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ব্যাংকের সময় অনুযায়ী পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানোর কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
লকডাউনের মধ্যে চলতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার সপ্তাহিক ছুটির পাশাপাশি রোব এবং বুধবার ব্যাংক বন্ধ ছিল। বাকি দিনগুলোতে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার দেশে চলমান লকডাউনের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর ব্যাংক লেনদেনের সময় আধাঘণ্টা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক নতুন সার্কুলার দেয়।
এদিকে ব্যাংকের সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলা পুঁজিবাজারে লেনদেনও রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, পুঁজিবাজারে আগামী সপ্তাহে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। চলতি সপ্তাহে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হচ্ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho