প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৮:৫৪ পি.এম
আলাস্কায় বিমান দুর্ঘটনায় ৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক।। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীরই মৃত্যু হয়েছে। খবর সিএনএন।
বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, বিমানের সব আরোহী মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুপুর ২টা ৩৭ মিনিটে উদ্ধার কাজ শুরু হয়।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে দুই জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ছয় আরোহীর কেউই বেঁচে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho