
ঢাকা ব্যুরো।। হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার বিকাল ৩টার দিকে এ তল্লাশি শুরু হয়। হেলেনার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে তথ্য উপাত্ত সংগ্রহে এ অভিযান চলছে বলে জানানো হয়েছে।
আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘চাকরিজীবী লীগ’ নামের একটি নাম সর্বস্ব সংগঠন গড়ার ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর।
তুমুল সমালোচনার মধ্যে ২৯ জুলাই গুলশান-২ এলাকার ৩৬ নং রোডের ৫ নং বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’-এ হেলেনার বাসায় অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, ১টি ক্যাঙ্গারুর চামড়া, ১টি হরিণের চামড়া, ২টি মোবাইলফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, ২টি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি- ৪৫৬টি চিপস জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho