আন্তর্জাতিক ডেস্ক ।।
আফগানিস্তানে একটি দীর্ঘ গৃহযুদ্ধের আশঙ্কা করছেন কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূত। স্থানীয় সময় রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় আফগানিস্তানে দায়িত্ব পালন করা রায়ান ক্রোকার এক অনুষ্ঠানে বলেন, যেসব সেনা সেখানে আছে তাদের ফিরে আসার ব্যাপারে আগে থেকেই কিছু বলা যাচ্ছে না। আফগানিস্তানে একটি দীর্ঘায়িত গৃহযুদ্ধের আশঙ্কা প্রবল।
তিনি বলেন, তালেবান এখন পর্যন্ত রাজধানী কাবুলে বড় ধরনের হামলা শুরু করেনি। ভয় ও আতঙ্কের একটি পরিবেশ সৃষ্টির জন্য তারা যা করছে, তা আংশিকভাবে করছে। তালেবান বিস্ময়করভাবে সফল হচ্ছে।
এরই মধ্যে তালেবান আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে। দেশটিতে তালেবানের অগ্রযাত্রা উদ্বেগজনক পরিস্থিতির জন্ম দিয়েছে।
শুক্রবার আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান। এর পরদিন দখল নেয় জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho