আন্তর্জাতিক ডেস্ক ।।
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজারের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ২৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৫৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩৮২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৬৮ হাজার ১৮৯ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জনের। মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho