প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ৭:০২ পি.এম
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ।।
টাঙ্গাইলের সখীপুরে ঘরের পেছনে খেলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্মৃতি রানী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালিদাস গ্রামের নমপাড়া এলাকায় মঙ্গলবার (১০ আগস্ট) সকাল নয়টার এ দুর্ঘটনা ঘটে।
স্মৃতি রানী ওই এলাকার রতন কুমার সরকারের মেয়ে। সে স্থানীয় একটি মন্দিরের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে আজ দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। খেলার এক পর্যায়ে স্মৃতি রানী রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভূইঁয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতে পোড়া দাগ রয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho