প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২১, ৭:২৪ এ.এম
মিয়ানমারে টিকাদানের পরিকল্পনায় রোহিঙ্গা মুসলিমরা নেই

আন্তর্জাতিক ডেস্ক।।মিয়ানমারের রাখাইন রাজ্যে বিভিন্ন গোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে আশ্রয়শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের এ উদ্যোগে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা তাদের নেই। এমনটাই জানিয়েছেন জান্তা নিযুক্ত স্থানীয় প্রশাসক খিউ লিউইন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
খিউ লিউইন রাখাইনের সিত্তে এলাকা থেকে বলেন, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, সরকারি চাকুরিজীবী ও বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে ১০ হাজার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে এ কার্যক্রমে আশ্রয়শিবিরগুলোতে বসবাসরত মুসলমানদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই।
এর মধ্য দিয়ে মূলত রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য আরও প্রকট হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বলেন, তারা কেবল ওপরমহলের নির্দেশনা পালন করছেন। কত টিকা পাচ্ছি ও আমাদের কী নির্দেশনা দেওয়া হচ্ছে সেটির ওপর ভিত্তি করে অগ্রাধিকার তালিকা তৈরি হয়। এখন পর্যন্ত রোহিঙ্গাদের টিকাদানের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho