প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২১, ১২:৪০ পি.এম
গাজীপুরে ঝুট গুদামে আগুন

ঢাকা ব্যুরো ।।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি জুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
এক পর্যায়ে মুহূর্তের মধ্যেই পাশের আরও ৫টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঝুট গুদামে আগুন লেগে ছয়টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho