
ঢাকা ব্যুরো।।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনো নামেনি। দেশবাসীর কাছে এটা অজানা নয় যে, বিচারপতি হাসানকে তত্ত্বাবধয়াক সরকার প্রধান করার জন্য কারা বিচারপতিদের বয়স বাড়িয়েছিল?
শুক্রবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে এ বিবৃতি দেন তিনি।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার বানিয়ে দেশের জনগণের ভোটাধিকারের সঙ্গে কারা তামাশা করেছিল? মূলত বিএনপি অন্ধ ক্ষমতালিপ্সা আর তাদের দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টায় সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল।
তিনি আরও বলেন, ২০০৮ সালে আ. লীগের নেতৃত্বে মহাজোটকে জনগণ অভূতপূর্ব গণরায় প্রদান করে। এতে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছিল মহাজোট সরকার। এ জন্য বলব, ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার জনগণের সরকার ছিল। বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত সরকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho