
স্টাফ রিপোর্টার, বেনাপোল ।। ৪৬তম জাতীয় শোক দিবস উপলে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে যশোর সীমান্তের বেনাপোল ও পুটখালীতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ২১ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে এ ত্রান বিতরণ করা হয়।ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আটা,লবন ও সাবান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত সীমান্তবর্তী গ্রাম গোগা, অগ্রভূলোট ও পুটখালী এলাকায় উপস্থিত হয়ে ত্রান বিতরণ করেন অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর ই এলাহী ও এডি তফসির।
অপর দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত সীমান্তবর্তী গ্রাম বেনাপোল, রঘুনাথপুর ও শিকারপুর গ্রামে এ ত্রান বিতরণ করেন অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা ও টুআইসি মেজর তৌফিকুর রহমান।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর ই এলাহী ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা বলেন, ৪৬ তম জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলে বডারগার্ড বাংলাদেশ কর্তৃক দেশের সীমান্ত অঞ্চলে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচীর আওতায় আজ দুপুরে ২১ বিজিবি ব্যাটালিয়ন ২০০ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ৪০০ দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রান বিতরন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho