
আন্তর্জাতিক ডেস্ক।। তালেবান গতকালই কাবুলে প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে তালেবানের এই অগ্রযাত্রা দেখেই অনেকেই হতাশ। খবর আলজাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের সামরিক বাহিনী যদি দেশটির নিরাপত্তার নিয়ন্ত্রণ না রাখতে পারে তাহলে আমেরিকান সৈন্য এক বছর কিংবা পাঁচ বছর থাকলে তাতে কোনো যায় আসবে না।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একটা দেশের মধ্যে এভাবে মার্কিন সৈন্যের অবস্থান আমার কাছে গ্রহণযোগ্য নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জামির কাবুলভ জানিয়েছেন, আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দিল্লি কাবুলের দূতাবাস বন্ধ রাখবে না। তবে দূতাবাস খালি করার কাজ চলছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকার পরিকল্পনা করছেন।
আফগানিস্তানের পরিস্থিতিতে অত্যন্ত কঠিন আখ্যা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোকে এখনই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কোনো চুক্তি ছাড়া আফগানিস্তানে গঠিত কোনো সরকারকে স্বীকৃতি দেওয়া যাবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho