আন্তর্জাতিক ডেস্ক ।।
গতকাল (১৫ আগস্ট) কাবুল দখলে নেয় তালেবান বাহিনী। সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন কাবুলের প্রধান বিমানবন্দরে। জোর করে প্রবেশের সময় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।
উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho