প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৬:০৭ পি.এম
তালেবানের জয়: আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা বলল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক ।।
তালেবান কর্তৃক আফগানিস্তান দখল একটি ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
তিনি বিবিসি টেলিভিশনকে বলেন, আমরা সবাই জানি আফগানিস্তান শেষ হয়নি। এটি বিশ্বের জন্য একটি অসমাপ্ত সমস্যা এবং বিশ্বকে আফগানিস্তানের সাহায্যে এগিয়ে আসা দরকার।
এদিকে তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে তুলতে ইচ্ছুক চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের বলেন, চীন স্বাধীনভাবে আফগান জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকে সম্মান করে এবং আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক।
এর আগে তালেবানরা কাবুল দখলের পর বিভিন্ন দেশ তাদের কূটনীতিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। একইসাথে বিপুল আফগান নাগরিকও যুক্তরাষ্ট্রসহ ভিন্ন দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। এর ফলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় বেড়েছে।
এছাড়া রাজধানী কাবুলের সব সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। শহরটিতে আলজাজিরার প্রতিনিধি শার্লট বেলিস এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, কাবুলের রাস্তায় এখন সুনশান নীরবতা, এটি আসলেই বিস্ময়কর।
তালেবানরা রাতারাতি এক হাজার বিশেষ বাহিনীর ইউনিট মোতায়েন করেছে। তারা এখন প্রতিটি চেকপয়েন্টের নিয়ন্ত্রণে নিয়েছে এবং অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করেছে। কাঁধে বন্দুক নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে তাদের।
এদিকে কাবুলের মার্কিন দূতাবাসের সব কর্মীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, কাবুলে তাদের দূতাবাস থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে তালেবান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho