ঢাকা অফিস।।
মাদ্রাসা খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন কওমী মাদ্রাসার মুহতামিমদের একটি প্রতিনিধি দল।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর পুত্র মাওলানা মোরশেদ বিন নুর।
বৈঠকের ব্যাপারে আল্লামা নুরুল ইসলাম বলেন, কিছু কিছু গ্রেপ্তারকৃত আলেম-উলামাদের জামিনে মুক্তি দেওয়ায় মুহতামিমদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়ে এই ধারা অব্যাহত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও গ্রেপ্তারকৃত অন্যান্য আলেম-উলামাদেরকেও অবিলম্বে মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মুহতামিমগণ আবেদন জানান।
আল্লামা নুরুল ইসলাম আরও বলেন, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কওমী মাদ্রাসাগুলো খুলে দেওয়ার জন্য। আমাদের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শ করে মাদ্রাসা খোলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা সারা দেশের বড় বড় মাদ্রাসার মুহতামিমদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যেতে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho