প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২১, ৬:১১ পি.এম
ইউএনওর বাসভবনে হামলা, বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

বরিশাল প্রতিনিধি ।।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে দফায় দফায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সভা করেছে জেলা ও বিভাগীয় কোর কমিটি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সভায় নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ও অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, রাতের ঘটনা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর বাসভবনে হামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বিজিবি এবং ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। সাত-আট প্লাটুন বিজিবি এবং আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যার মধ্যে বরিশালে এসে পৌঁছাবে। বাকি দুই প্লাটুন বিজিবি ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি দেখে নামানো হবে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যানার-পোস্টার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যরা গুলি চালান। হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho